Atorvastatin Calcium

Generic Drug 64 Brands
Advertisement

এটরভাসটাটিন HMG-CoA রিডাকটেজ এর একটি সুনির্দিষ্ট প্রতিবন্ধক। এই এনজাইম বিক্রিয়ার গতি নির্দেশক একটি এনজাইম যা HMG-CoA কে মেভালোনেট-এ রূপান্তর করে। মেভালোনেট কোলেস্টেরল সহ অন্যান্য স্টেরল তৈরীর একটি পূর্ববর্তী উপাদান। এটরভাসটাটিন HMG-CoA রিডাকটেজকে বাধা প্রদান করে কোলেস্টেরল তৈরী হ্রাসের মাধ্যমে এবং যকৃতে LDL এর অধিঃগ্রহণ ও অপচিতিক্রিয়া বৃদ্ধির জন্য যকৃত কোষের পৃষ্টদেশে LDL রিসেপ্টরের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রক্তরসে কোলেস্টেরল ও লিপোপ্রোটিনের পরিমাণ কমায়।

গর্ভাবস্থায়: গর্ভাবস্থায় এ্যাটোরভাস্টাটিন গ্রহন সম্পূর্ণ নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটির নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি। গর্ভবতী মহিলাদের উপর এ্যাটোরভাস্টাটিন সম্পর্কিত কোন নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়েল করা হয় নাই। দুর্লভ ক্ষেত্রে, HMG-CoA রিডাকটেজ ইনহিবিটরের গর্ভকালীন ব্যবহারে জন্মগত ত্রুটি এর সম্পর্ক দেখা যায়। প্রানিদের ক্ষেত্রে প্রজননে বিষক্রিয়া দেখা গিয়েছে। প্রসব কালীন চিকিৎসায় এ্যাটোরভাস্টাটিনের ব্যবহার ভ্রুনের মেভালোনেটের (কোলেস্টেরল উৎপাদনের প্রধান উপাদান) মাত্রা কমিয়ে দেয়। গর্ভবতী, গর্ভধারনের চেষ্টা করছেন এমন অথবা যাদের গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে এরূপ মহিলাদের ক্ষেত্রে এ্যাটোরভাস্টাটিন ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় বা যতদিন প্রমানিত না হয় যে রোগী গর্ভবর্তী ততদিন এ্যাটোরভাস্টাটিনের ব্যবহার বন্ধ রাখতে হবে।স্তন্যদান: এ্যাটোরভাস্টাটিন বা এর কোন মেটাবোলাইট মাতৃদুগ্ধ থেকে নিঃসৃত হয় নাকি সেটা এখন জানা যায়নি। ইঁদুরের ক্ষেত্রে, এ্যাটোরভাস্টাটিনের প্লাজমা ঘনত্ব দুগ্ধে নিঃসৃত এ্যাটোরভাস্টাটিনের সমতুল্য। তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া থাকার কারনে যে সকল মহিলারা তাদের বাচ্চাদের স্তন্যদান করেন তাদের ক্ষেত্রে এ্যাটোরভাস্টাটিন না ব্যবহার করাই উচিত। এ্যাটোরভাস্টাটিন স্তন্যদানকালে সেবনযোগ্য নয়।

আলো ও তাপ থেকে দূরে, শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

Advertisement